বেনাপোলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বারপোতা কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় তাকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের চালানসহ জাহিদুল ইসলাম নামের এক মাদককারবারীকে আটক করা হয়। এ সময় তার দুই জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































